August 4, 2017 | 12:00 PM

ভবানীর স্বপ্ন অলিম্পিকে ফেন্সিংয়ে  সোনা জয়

প্রতিকূলতাকে দূরে সরিয়ে নিজের লক্ষ্যে অবিচল ভবানী। লক্ষ্য ২০২০-র টোকিও অলিম্পিকে ফেন্সিং-র সোনা জেতা।

ছোট থেকেই পড়াশুনা ভালো লাগতো না ভবানীর। স্কুলে ফেন্সিং শেখানো শুরু হলে নাম লেখান তিনি। ভবানীদেবীই প্রথম ফেন্সিং খেলার সাথে ভারতের নাম যুক্ত করেন। বিশ্ব ফেন্সিং ফেডারেশনে তাঁর স্থান ৩৬ নম্বর এবং এশিয়া-ওশিয়ানিয়া জোনে ভবানীদেবীর স্থান ৮ নম্বরে। সম্প্রতি আইসল্যান্ডের রেইকজাভিকে ফেন্সিংয়ের মিটে গ্রেট ব্রিটেনের সারা জেন হাম্পসনকে হারান ভবানী। এখন প্রস্তুতি নিচ্ছেন আগামী অলিম্পিকে ফেন্সিং খেলার মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভারতের নাম লেখার। তবে খেলাটির জন্য প্রয়োজন প্রচুর অর্থের। জয়ললিতার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে তিনি ২০০৮ সালে কোরিয়ায় এশিয়ান মিটে যান। কিন্তু নেত্রীর মৃত্যুতে সিঁদুরে মেঘ দেখছেন। অ্যাসোসিয়েশনও বলে দিয়েছেন তারা অর্থ জোগার করতে পারবে না। ভবানীর কথায়, ‘জয়ললিতার পর এখনও কিছুই পাইনি তামিলনাড়ুর সরকারের কাছ থেকে। এমনও শুনেছি ওই স্কিমের অর্থবরাদ্দ ২৫ লক্ষ থেকে কমিয়ে ১০ লক্ষ করা হয়েছে।’ কিন্তু নানা প্রতিকূলতাকে হারিয়ে নিজের লক্ষে অবিচল ভবানী।