May 31, 2019 | 12:00 PM

ফুটবলের নতুন প্রতিভার সন্ধানে মাঠে নামল ছোটোপর্দা

ফুটবলের সঙ্গে বাঙালির যোগ চিরন্তন। আর সেই চিরন্তন ভালোবাসা থেকেই জেলায় জেলায় ঘুরে ফুটবলের তরুণ প্রতিভাদের খুঁজে বার করতে চায় একটি বেসরকারি বাংলা টিভি চ্যানেল । সারা বাংলার নবীন ফুটবলারদের মধ্যে থেকে সেরাদের খুঁজে বার করার এই উদ্যোগে অগ্রণী ভূমিকা নিচ্ছেন বাংলা ক্রীড়াজগতের সবথেকে উজ্জ্বল তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত ২৬ মে থেকে জেলায় জেলায় চলছে অনূর্দ্ধ ১৯ ফুটবল লিগ। সারা বাংলার মানুষ লাইভ জি বাংলা সিনেমাতে তা দেখতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা অনূর্দ্ধ ১৯ ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে ১৬টি দল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং আর এরিয়ানস – এই ৪টে ক্লাব নিয়ে তৈরি হয়েছে ৪টি গ্রুপ। প্রত্যেক গ্রুপে আছে ৪টি করে দল। প্রত্যেক দলেরই একজন করে তারকা অ্যাম্বাসাডার রয়েছেন। আর গোটা লিগের তারকা অ্যাম্বাসাডার হিসেবে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। 

Developed by DXDasia