October 11, 2019 | 12:00 PM

ইরানে ঐতিহাসিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করলেন বাংলার প্রাঞ্জল ও অসিত

তেহরানে ঐতিহাসিক ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করলেন বাংলার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। সহকারী রেফারি হিসেবে ছিলেন আরেক বঙ্গসন্তান অসিত সরকার। দুজনেই সোদপুরের মানুষ। বৃহস্পতিবার প্রাক বিশ্বকাপে ইরান বনাম কম্বোডিয়া ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করে দুজনেই নাম তুলে ফেলেছেন ইতিহাসে।

ঐতিহাসিক কেন? প্রায় ৪০ বছর পরে ইরানের ফুটবল মাঠে দর্শক হিসবে ঢোকার অনুমতি মিলেছিল মেয়েদের। ফিফার জোরাজুরিতেই এমন সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্যই হয়েছিল ইরানের ফুটবল ফেডারেশন। মহিলা দর্শকদের জন্য সাড়ে তিন হাজার টিকিট ছাড়া হয়েছিল। ম্যাচ ঘিরে মহিলা দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। গোটা তেহরান জুড়েই ছিল উৎসবের মেজাজ। এমন ম্যাচ ইরানের ইতিহাসে ঐতিহাসিকই বটে।

ম্যাচে ১৪-০ গোলে কম্বোডিয়াকে হারিয়েছে ইরান। ম্যাচে রেফারিদের কোনো সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হয়নি। বাংলায় প্রাঞ্জল একপ্রকার ব্রাত্য। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে ইতিহাসের সাক্ষী থাকছেন তাঁরা। 

Developed by DXDasia