May 21, 2021 | 12:00 PM

বলাগড়ের বিধায়ক, সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী এবার হয়ে উঠলেন কোভিড যোদ্ধা

রিক্সা থেকে কলম, সাহিত্য থেকে রাজনীতি, জীবনকে বৈচিত্র্যময় করে তুলেছেন তিনি। শুধু সাহিত্য সেবা নয়, মাঠে নেমে মানুষের হয়ে কাজ করবেন, এই ভাবনা থেকেই রাজনীতির জগতে আসা তাঁর। করোনাকালে কোভিড যোদ্ধা হিসেবে রাস্তায় নেমে তাঁর সেই ভাবনাকেই বাস্তব রূপ দিতে শুরু করলেন বলাগড়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

বৃহস্পতিবার দুপুরে কুন্তীঘাট নিত্যানন্দপুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে দোকান, বাড়ি স্যানিটাইজ করতে দেখা যায়  মনোরঞ্জনবাবুকে। এলাকাবাসীদের সঙ্গে কথাও বলেন।নবনির্বাচিত বিধায়ককে রাস্তায় নেমে কাজ করতে দেখে, ওই এলাকার ভিআরপি কর্মীরা উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসে। করোনাকে প্রতিহত করতে গেলে কীভাবে সতর্কতা মেনে সাবধানে কাজ করতে হবে, এই বিষয়ে ভিআরপি কর্মীদের পরামর্শও  দেন  বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এর পাশাপাশি ওইদিনই অনেক রাতে আচমকাই আহম্মদপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অনেকক্ষণ কথাও বলেন তিনি।

Developed by DXDasia