August 5, 2017 | 12:00 PM

অর্ণব গোস্বামী এবং রিপাবলিক চ্যানেলকে নোটিশ হাইকোর্টের

শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে ‘মিসরিপোর্টিং’-এর অভিযোগে সাংবাদিক অর্ণব গোস্বামী ও তাঁর চ্যানেল রিপাবলিক টিভিকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট। নোটিশে বলা হয়েছে সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে শশীর ‘নীরবতার অধিকার’কে শ্রদ্ধা করা উচিত রিপাবলিক টিভির।

&শশীর আইনজীবী সলমন খুরশিদ আদালতকে জানান, সুনন্দার মৃত্যুকে রিপাবলিক টিভিতে ‘খুন’ বলা হচ্ছে। অথচ সেটি স্বাভাবিক মৃত্যু না খুন সে বিষয়টি বিচারাধীন। অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির বিরুদ্ধে দু কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন শশী। কেসের পরবর্তী শুনানির দিন ১৬ আগস্ট।