
প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি সেই ক্লাবকে আরও উন্নত করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আই লিগ-সহ কিংবদন্তি সব ফুটবল টুর্নামেন্টে মোহনবাগান বিজেতার সম্মান অর্জন করেছিল তাঁর আমলেই।
১৯৯৫ সালে অর্থ সচিব হিসেবে মোহনবাগানের প্রশাসনে যোগ দিয়েছিলেন অঞ্জন মিত্র। ২০১৮ সালে তিনি সেই ক্লাব তিনি বিদায় নেন। তখন মোহনবাগানের সচিব ছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার মধ্যেই সুখে-দুঃখে মোহনবাগানের সঙ্গেই ছিলেন অঞ্জন।
বৃহস্পতিবার রাত ৩টে ১০ মিনিটে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। অঞ্জন মিত্রের প্রয়াণে মোহনবাগানের একটা যুগের অবসান হল। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়াজগতে।