July 14, 2017 | 12:00 PM

নিজের কাজ করেছি, অমর্ত্য সেন্সরে নিহালনির সাফাই

‘গোরু’, ‘গুজরাট’, ‘হিন্দু ইন্ডিয়া’ এবং ‘হিন্দুত্ববাদ’-এই চারটি শব্দ বাদ দিলে তবেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রটি। সেন্সর বোর্ডের এই নিষেধাজ্ঞা জারির পর যখন নিন্দার ঝড় উঠেছে দেশে, তখন নির্বিকার বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি। তাঁর প্রতিক্রিয়ায় বলছেন, তিনি যা করেছেন, সেটাই তাঁর কাজ। পরিচালক চাইলে ট্রাইব্যুনাল বা অ্যাডভাইসারি কমিটিতে আবেদন করতে পারেন।

সুমন ঘোষের পরিচালনায় তৈরি তথ্যচিত্রটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অমর্ত্য সেনের ছাত্র এবং বিখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু। সেন্সর নিষেধাজ্ঞায় বিরক্ত কৌশিকবাবু বলছেন, অমর্ত্য সেনকে সেন্সর করা ভারতের মতো দেশের ঐতিহ্যের পরিপন্থী।