June 19, 2020 | 12:00 PM

জার্মানির শান্তি পুরস্কারে ভূষিত হচ্ছেন অমর্ত্য সেন

জার্মান বুক ট্রেডের শান্তি পুরস্কার এবছর দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। বিশ্ব জুড়ে ন্যায়বিচারের পক্ষে তাঁর কাজকে সম্মান জানিয়েই এই পুরস্কার।

বুধবার ফ্রাংকফুর্টের জার্মান বুক ট্রেডের স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন এই ঘোষণা করে। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, অমর্ত্য সেন এমন একজন দার্শনিক এবং চিন্তাবিদ, যিনি দশকের পর দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের পক্ষে লড়াই করছেন। এখন তাঁর কাজ সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে আগের চেয়ে অনেক বেশি অবদান রাখে। 

আরও পড়ুন
বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘মিস ইংল্যান্ড’

১৯৫০ সাল থেকে স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন, বইয়ের দোকান এবং প্রকাশকদের সংস্থার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার প্রদান করে চলেছে জার্মান বুক ট্রেড। ২৫ হাজার ইউরো অর্থমূল্যের এই পুরস্কার সেন্ট পলস চার্চের ফ্রাংকফুর্ট বইমেলায় অর্মত্য সেনের হাতে তুলে দেওয়া হবে ১৮ অক্টোবর। 
 

Developed by DXDasia