July 12, 2017 | 12:00 PM

কেন্দ্রের গো-রাজনীতিতে সেন্সরড্‌ অমর্ত্য সেন

সেন্সর বোর্ডের কোপে এবার স্বয়ং অমর্ত্য সেন। তাঁকে নিয়ে সুমন ঘোষের তথ্যচিত্র ‘দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান’-কে ছাড়পত্র দিল না ভারতীয় সেন্সর বোর্ড। অমর্ত্য সেনের উচ্চারিত কয়েকটি শব্দে আপত্তি তাদের। পরিচালক সেই আপত্তি না মানায়, আগামী শুক্রবার নন্দন-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে একঘণ্টার এই তথ্যচিত্র মুক্তি পাওয়ার কথা থাকলেও, পিছিয়ে গেল তা।

২০০৬ সালে তথ্যচিত্রটির প্রথম শ্যুটিং করেছিলেন সুমন ঘোষ। তখনকার একটি দৃশ্য – আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে দর্শনের ক্লাস নিচ্ছেন অমর্ত্য সেন। ভারত সম্পর্কে আলোচনার সময়ে, ‘ক্রিমিন্যালিটি ইন গুজরাট’ উচ্চারণ করেছিলেন তিনি। তেমনই, সাম্প্রতিক সময়ে শ্যুট করা একটি দৃশ্যে অমর্ত্য বলেছেন, ‘গরু নিয়ে যা চলছে! ‘গুজরাট’ ও ‘গরু’ মিউট করে দেওয়ার নির্দেশ সেন্সর বোর্ডের। পাশাপাশি, অন্য অংশে উচ্চারিত ‘হিন্দু’ ও হিন্দুত্ব’ শব্দেও কোপ বসিয়েছে সেন্সর বোর্ড। তাদের মতে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণহবে অমর্ত্যের কথায়।

ক্ষুব্ধ পরিচালক জানান, দেশে মুক্তি না পেলেও, অদূর ভবিষ্যতে অনলাইনে পোস্ট করে দেবেন তথ্যচিত্রটি।

Developed by DXDasia