
সপ্তাহ খানেকের জন্য বিদেশ থেকে কলকাতায় ফিরেছেন অমর্ত্য সেন। আর ফিরেই রাজ্যের সাম্প্রতিক হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। কোনও রাজনৈতিক দলের নাম না নিয়েও স্পষ্ট জানালেন বসিরহাটের ঘটনার পিছনে রয়েছে রাজনৈতিক কুকর্ম। সেই কুকর্মগুলিকে চিহ্নিত করতে হবে। কুকর্মের কারণগুলিকে বিবেচনা করতে হবে।
এদিন সন্ধ্যায় নন্দনে এই প্রবীণ অর্থনীতিবিদের উপর তৈরি সুমন ঘোষের তথ্যচিত্র ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ প্রদর্শিত হয়। এরপর এক প্রশ্নোত্তর পর্বে অমর্ত্য বলেন, ‘গণতন্ত্র একটি সুযোগ, কিন্তু এর শর্তগুলি আজ প্রবল বিপদের সম্মুখীন। গণতন্ত্রের ওপর আঘাত আমাদের রুখতেই হবে’।