July 24, 2020 | 12:00 PM

চলে গেলেন অমলাশংকর, রেখে গেলেন সুদীর্ঘ জীবনের প্রতি ভালোবাসা

প্রয়াত প্রখ্যাত নৃত্যশিল্পী অমলাশংকর। আজ সকালে নিজের বাসগৃহে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। সকাল থেকেই আকাশের মুখ ভার। শংকরঘরানাকে বিশ্বের মঞ্চে উপস্থাপিত করতে উদয়শংকরের মতো অমলাশংকরেরও বিশেষ ভূমিকা আছে। উদয়শংকরের একমাত্র চলচ্চিত্র ‘কল্পনা’-তেও অভিনয় করেছিলেন অমলা।

১০০তম জন্মদিনে পরিবারের সঙ্গে অমলাশংকর

নৃত্যে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত পুরস্কার বঙ্গবিভূষণ পান তিনি। এদিন সকালে প্রথিতযশার নাতনি তথা নৃত্যশিল্পী শ্রীনন্দাশংকর ফেসবুকে লেখেন, ‘আজ আমার ঠাম্মা ১০১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। গত মাসেই তাঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। মুম্বই থেকে কলকাতার যাওয়ার কোনও ফ্লাইট নেই। এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তাঁর আত্মার শান্তি হোক। একটা যুগের অবসান হল। আমি তোমাকে ভালোবাসি ঠাম্মা। ধন্যবাদ সবকিছুর জন্য।’