
পুরুলিয়ার খনি এলাকায় পরিবেশ রক্ষায় নজিরবিহীন উদ্যোগ নিল নিতুরিয়া দুব্বেশ্বরী পুজো কমিটি। খুঁটি পুজোর গাছ লাগিয়ে তাঁরা শারদোৎসবের প্রস্তুতি শুরু করলেন।
কোলিয়ারির প্রায় ৯০০ শ্রমিকের ১ দিনের হাজিরার টাকায় এই পুজোর আয়োজন হয় প্রতি বছর। এবার সেই পুজো ২৯ বছরে পড়ল। সেই উপলক্ষ্যে খুঁটি পুজো হল ২৯টি গাছ লাগিয়ে। ছিল মেহগনি, ইউক্যালিপটাসের মতো নানা ধরনের গাছ। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে, বৃক্ষরোপণ, বন্যপ্রাণ রক্ষা, জল সংরক্ষণের পক্ষে নানান কথা উঠে এসেছে তাঁদের বিভিন্ন ফেস্টুনে।
রাজ্য সরকারের থেকে ‘পরিবেশবান্ধব পুজো’-র শিরোপা অর্জন করতে এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়েছে নিতুরিয়া পুজো কমিটি। এবছর দুর্গাপুজোয় তাঁদের থিম রাজস্থানের রায়পুরের আদি লক্ষ্মী-নারায়ণ মন্দির। পুজো কমিটির দাবি, মণ্ডপের থিমেও এবার থাকবে পরিবেশ সচেতনতার বার্তা।
ছবিসূত্র – ফেসবুক