August 1, 2017 | 12:00 PM

বরাদ্দ হল না আদিগঙ্গার পলি তোলার জন্য টাকা

দূষণ মুক্তির পথে এবার আদিগঙ্গা। আদিগঙ্গার দূষণ রোধে সাড়ে তিনশো কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা(এনএমসিজি) কর্তৃপক্ষ। ৭০টি নালার মাধ্যমে কলকাতা পুর এলাকা থেকে তরল বর্জ্য এসে মেশে আদিগঙ্গায়। সেগুলির প্রক্রিয়াকরণের জন্যই ব্যয় করা হবে ওই টাকা।

যদিও, আদিগঙ্গার পলি তোলার জন্য কোনও টাকা দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানিয়ে দিয়েছে তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছে জাতীয় পরিবেশ আদালত। তাদের প্রশ্ন, যেহেতু গঙ্গার সঙ্গে সরাসরি মিশছে আদিগঙ্গা, তার পলি তোলার কাজ কেন এনএমসিজি-র আওয়ায় পড়বে না, জানতে চেয়েছেন পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের বিচারকেরা।

পলি তোলার প্রকল্পটির সম্পর্কে এনএমসিজি-কে পুনর্বিবেচনার কথা বললেও, আদিগঙ্গার দূষণ রোধে বর্জ্য প্রক্রিয়াকরণ, সৌন্দর্যায়ন, জবরদখলকারীদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলির জন্য রাজ্য ও কলকাতা পুরসভাকেই নির্দেশ দিয়েছে আদালত।

Developed by DXDasia