June 28, 2017 | 12:00 PM

দত্তক নিতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার

শিশু দত্তক নেওয়ার আবেদন করে প্রত্যাখ্যাত হতে হল এক বৃটিশ শিখ দম্পতিকে। উলটে অ্যাডাপশন এজেন্সির পরামর্শ, আপনারা যেহেতু ভারতীয় ঐতিহ্য বহন করছেন, তাই ভারতে গিয়ে শিশু দত্তক নিতে আবেদন করুন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এজেন্সির বিরুদ্ধে উঠছে বর্ণবিদ্বেষের অভিযোগ।

বার্কশায়ারের বাসিন্দা সন্দীপ এবং রীনা মান্দারের জন্ম বৃটেনেই। তাঁরা কোনও নির্দিষ্ট জাতি বা বর্ণের শিশুকে দত্তক নিতে আবেদনও করেননি। তাঁদের জানানো হয়েছে, বৃটিশ অথবা ইউরোপিয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। সন্দীপ বলছেন, ভারতীয় বা পাকিস্তানি ঐতিহ্য বহন করার জন্যই দত্তক নেওয়া থেকে তাঁদের বিরত করতে চাইছে এজেন্সি। এ বিষয়ে তাঁরা আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃটিশ মিডিয়ায় এই খবর প্রকাশিত হওয়ায় উঠেছে নিন্দার ঝড়। ওই দম্পতির মামলাটিকে সমর্থন করছে ব্রিটেনের সমানাধিকার এবং মানবাধিকার কমিশন।

Developed by DXDasia