October 10, 2019 | 12:00 PM

এই ডিসেম্বরের মধ্যেই ৬টি নতুন এসি রেক আসছে মেট্রোয়

কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তার ওপর টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ায় তার চাপও মেট্রোয় এসে পড়ছে। যাত্রীদের ভিড় সামলাতে চলতি বছরেই এসি রেকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিল মেট্রো কর্তৃপক্ষ।

এখন কলকাতার পাতালপথে ১৬টি এসি রেক চলাচল করে। চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে আসা ২টি এসি রেক খুব শিগগিরই পরিষেবা দেওয়া শুরু করবে। নভেম্বরে চালানো হবে আরও ১টি নতুন এসি রেক। ডিসেম্বরের মধ্যে আরও ৩টি এসি রেক পরিষেবায় নামানো হবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন মেট্রো রেলে আপ-ডাউন মিলে ২৮৪টি ট্রেন চালানো হত। পুজোর আগে কাজের দিনগুলিতে আরো ৪টি করে ট্রেন বাড়ানো হয়েছে। পুজোর পর যাত্রীদের সংখ্যা পর্যবেক্ষণ করে ট্রেনের সংখ্যা বাড়াতে পারে মেট্রো রেল। সব ঠিকঠাক থাকলে নভেম্বর থেকে আপ-ডাউন মিলে ৩০০টি ট্রেন চলাচল শুরু করতে পারে প্রতিদিন।

Developed by DXDasia