May 4, 2021 | 12:00 PM

তিনদিনের আন্তর্জাতিক সাহিত্য উৎসব, পুরোটাই ভার্চুয়াল — অংশ নিতে পারেন আপনিও

ভারতীয় নলেজ বেসড্‌ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ডায়লগ-ইন’ (Dialoguein) সম্প্রতি নেটদুনিয়ায় আত্মপ্রকাশ করেছে। গত একবছর যাবৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াগুলি। শারীরিক দূরত্ব মানলেও সামাজিক দূরত্বকে ঘুচিয়ে ফেলা যায় এক নিমেষে। যার একটা বড়ো ভূমিকা নিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম। বিশ্ব সাহিত্যকে একজায়গায় আনতে একটি মহা-উদ্যোগ নিয়েছেন ডায়লগ-ইনের প্রধান পিনাকী গাঙ্গুলি। আগামী ৬ থেকে ৮ মে ডায়ালগ-ইন আয়োজন করেছে ‘ডায়ালগ-ইন গ্লোবাল বেঙ্গলি লিট-ফেস্ট’। সহযোগিতায় Teas of India। এই ভার্চুয়াল লিট-ফেস্টে তিনদিন ধরে ভারত ছাড়াও আরও সাতটি দেশের (বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নাইজেরিয়া, নেদারল্যান্ড) পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট বাঙালি লেখক কবি প্রাবন্ধিক, একুশটি অনলাইন বৈঠকে আলোচনা করবেন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে।

সংস্থার তরফে প্রতিষ্ঠাতা-কর্ণধার পিনাকী গাঙ্গুলি জানিয়েছেন, ‘একথা আজ প্রায় সকলের জানা যে, ফেসবুক-সহ বিশ্বজুড়ে জনপ্রিয় অন্যান্য সমাজ-মাধ্যমগুলিতে আমরা ‘ইকো চেম্বার’-এ আবদ্ধ। অর্থাৎ যেখানে ব্যবহারকারীরা একমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গির সাথে সহমতজ্ঞাপক বিষয়গুলিই দেখে, যা আমাদের পরস্পরকে আরও দূরে ঠেলে দেয়। পারস্পরিক বিভেদ বাড়িয়ে তোলে। এছাড়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সৃষ্ট অ্যাল্‌গরিদমের ‘ফিল্টার বাবল’, যা আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আমাদের পছন্দমাফিক জিনিস দেখবার প্রচেষ্টায় মূলত আমাদের স্বাধীনতাকে আরও সীমায়িত করে। এইসব প্রতিবন্ধকতাকে পেরিয়ে যাবার প্রচেষ্টায় ডায়লগ-ইনের নেটদুনিয়ায় প্রবেশ সৃষ্টিশীল অর্থপূর্ণ সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে, যেখানে রয়েছে বেশকিছু অভিনব ফিচার। অংশগ্রহণকারীরা এখানে তাঁদের দায়িত্বপূর্ণ চিন্তাভাবনার ফসলকে অপরের সাথে প্রকৃত সংলাপের মাধ্যমে উন্নততর করে তোলবার জন্য শেয়ার করতে পারেন। যেখানে যোগ্য কন্ট্রিবিউটরদের জন্য রিওয়ার্ড পয়েন্ট ও অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।’

আগামী ৬ থেকে ৮ মে ডায়ালগ-ইন আয়োজন করেছে ‘ডায়ালগ-ইন গ্লোবাল বেঙ্গলি লিট-ফেস্ট’। সহযোগিতা করছে Teas of India। যে ভার্চুয়াল লিট-ফেস্টে তিনদিন ধরে ভারত ছাড়াও আরও সাতটি দেশের (বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নাইজেরিয়া, নেদারল্যান্ড) পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট বাঙালি লেখক কবি প্রাবন্ধিক, একুশটি অনলাইন বৈঠকে আলোচনা করবেন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে।

বৈঠকগুলির বিষয় হিসেবে মনোনীত হয়েছে ইন্টারনেট যুগে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ ও ভাষার বিবর্তন, এপার-ওপার—দুই বাংলার কবিতা, বাংলা সাহিত্যে নারীবাদী চিন্তাধারা, কবিতা—বিপ্লবের ভাষা, নবীণ ও প্রবীণের চোখে রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা, বাংলা ভাষায় বিজ্ঞাপনের বয়ান, লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া—উদবর্তন বলা যায় কিনা, কলিম খান ও রবি চক্রবর্তীর ক্রিয়াভিত্তিক শব্দার্থবিজ্ঞান বিষয়ে নতুনতর আলোচনা।আলোচনায় অংশগ্রহণ করবেন পবিত্র সরকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, অভীক মজুমদার, সুবোধ সরকার, ত্রিদিব চট্টোপাধ্যায়, শ্রীজাত, আব্দুল গফফর চৌধুরী, সইফুল্লা মাহমুদ দুলাল, সেলিনা হোসেন, মন্দাক্রান্তা সেন-সহ আরও বিশিষ্টরা।বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন এই অনুষ্ঠান সম্পর্কে বলেছেন, “এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি, ভারত থেকে আয়োজিত এই বাংলা লিটফেস্ট বাংলাদেশের লেখকদের যেরকমভাবে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাতে আমি আনন্দিত।”

কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম প্রধান উদ্যোক্তা সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “বাংলা সাহিত্য নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে একটা সাহিত্য উৎসব করার এই যে প্রয়াস, এই অতিমারীর সময়ে এটা সম্পূর্ণ অভিনব এবং আন্তরিক। মানসিকভাবে আমি সঙ্গে আছি।”

এই গ্লোবাল বেঙ্গলি লিট-ফেস্টকে কেন্দ্র করে ‘ডায়ালগ-ইন’ বাংলা ভাষার নবীন ও উদীয়মান লেখকদের সুযোগ দিচ্ছে বিশিষ্ট লেখকদের নজরে আসার। ডায়ালগ-ইন আয়োজিত ছোটোগল্প, কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতায় যোগদান করে তাঁরা এই সুযোগ পাবেন। এছাড়া রয়েছে পুরস্কার অর্থ ও নির্বাচিত রচনা ছাপা হবার সুযোগ।

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, ডায়ালগ-ইন লিটফেস্টের সহযোগী হিসেবে আমরা রয়েছি। সমগ্র আয়োজনের অংশ হতে পেরে বঙ্গদর্শন আনন্দিত। এই লিট-ফেস্টে যোগ দিতে হলে রেজিস্টার করুন www.dialoguein.com/join-movement অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন dialoguein অ্যাপ।

Developed by DXDasia