April 6, 2019 | 12:00 PM

মালদার সব ভোটকেন্দ্রই হোক মডেল বুথ

এবার মালদার ভোট প্রক্রিয়ায় প্লাস্টিকের বদলে কাগজের গ্লাস ব্যবহার করার অভিনব উদ্যোগ নিয়েছে জেলা নির্বাচন কমিশন। তার পাশাপাশি, জেলা নির্বাচন দপ্তর চাইছে মালদার সমস্ত ভোটকেন্দ্রকে আদর্শ ভোটকেন্দ্র হিসেবে গড়ে তুলতে। সেই মর্মে নির্দেশও জারি হয়েছে।

মালদা জেলায় মোট ২,৯১৮টি ভোটকেন্দ্র রয়েছে। ২০১৪ সালে এর মধ্যে মডেল বুথের তকমা পেয়েছিল হাতেগোনা কয়েকটি কেন্দ্র। এবার জেলা নির্বাচন কমিশন চাইছে, সব ক’টি বুথই মডেল কেন্দ্র হয়ে উঠুক। তার জন্য প্রত্যেক ভোটকেন্দ্রে অন্তত ৩০০ লিটার জল রাখার ব্যবস্থা করা হচ্ছে। ভোট দিতে এসে ভোটাররা যাতে হয়রানির শিকার না হন, তার জন্য থাকছে হেল্প ডেস্ক। প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের জন্য আলাদা আলাদা  লাইনের বন্দোবস্তও থাকবে।