July 24, 2019 | 12:00 PM

কমনওয়েলথ টেবিল টেনিসে সোনা জিতে ইতিহাস বঙ্গকন্যার

ইতিহাস গড়লেন বাংলার ঐহিকা মুখার্জি। কটকে আয়োজিত কমনওয়েলথ টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতলেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়ার কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতলেন। নয়া নজির গড়ে গোটা দেশের মুখই উজ্জ্বল করেছেন ঐহিকা।

ঐহিকার হাত ধরে যে সোনা আসতে পারে, তার আভাস মিলেছিল সেমিফাইনালেই। শীর্ষ বাছাই হো টিন-টিনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন বাংলার সোনার মেয়ে। এই ফলাফল রীতিমতো চমক লাগিয়ে দিয়েছিল টেবিল টেনিস বিশ্বকে। অন্য সেমিফাইনাল থেকে জিতে ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় কন্যা মধুরিকা পাটকর। তখনই ঠিক হয়ে যায়, কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস হচ্ছেই। কিন্তু কে শেষ পর্যন্ত সেই ইতিহাসের শরিক হবেন, সেটাই ছিল প্রশ্ন। ফাইনালে মধুরিকা পাটকরকে ১১-৬,১১-৪, ১১-৯, ১৯-১৭ ফলাফলে হারিয়ে ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন বঙ্গললনাই।

গৌরবের দিনে অবশ্য আরো বড়ো স্বপ্ন দেখছেন ঐহিকা। এবারের স্বপ্ন অলিম্পিকে পদক জয়।
ছবি: ফেসবুক 

Developed by DXDasia