
সদ্য কেন্দ্রের কাছ থেকে পঞ্চম ‘কৃষিকর্মণ’ পুরষ্কার পেয়েছে রাজ্য। এবার শস্য ফলন আরও বাড়াতে চীনের সঙ্গে সহযোগিতায় কৃষি পদ্ধতির ওপর অ্যাগ্রো-হাব তৈরি করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। চীনের স্যাডং অঞ্চলের কৃষি পদ্ধতির ওপর ভিত্তি ক’রে এই অ্যাগ্রো-হাবে চীনের কৃষি বিশেষজ্ঞরা চাষের নয়া পদ্ধতি শেখাবেন।
জৈব পদ্ধতির পাশাপাশি মেশিন ব্যবহার ক’রে কী ক’রে ফলন বাড়ানো যায়, এখন সেটাই পাখির চোখ রাজ্যের কাছে।