August 24, 2017 | 12:00 PM

দক্ষিণ আফ্রিকার ডারবানে আত্মসমর্পণ করল ‘নরখাদক’

নিজেকে নরখাদক হিসাবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করল এক আফ্রিকান যুবক। যুবকের দাবি, মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত। তাই ব্যাগ ভর্তি মানুষের কাটা হাত ও পা-নিয়ে উপস্থিত হয়েছে পুলিশ স্টেশনে। এই যুবককে জেরা করে গ্রেফতার করা হয়েছে আরও চারজন যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া যুবকদের বয়স বাইশ থেকে বত্রিশের মধ্যে। ডারবান থেকে ১১০ মাইল উত্তর-পশ্চিমের খয়াজুলু-নাতাল এলাকায় দীর্ঘ দিন ধরেই এরা এই ধরনের কাজ করছিল। সম্প্রতি এক মহিলাকে খুন করেছিল এই নরখাদকের দল। 

এই চারজন যুবককে মানুষ খুন করার অপরাধে দক্ষিণ আফ্রিকার ইস্টকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। আদলতে দাঁড়িয়েই এই চার যুবক স্বীকার করে তারা মানুষ খুন করত মাংস খাওয়ার জন্যই। পুলিশের অনুমান,  এরা মানবদেহের অঙ্গ ব্যবসার মতো অবৈধ কাজের সঙ্গেও যুক্ত ছিল।