November 9, 2019 | 12:00 PM

এই নিয়ে চতুর্থবার – বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী জয়া

এই নিয়ে চতুর্থবার। ‘দেবী’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান। ‘দেবী’ ছবিটি বাংলাদেশে বহুল প্রশংসিত হয়েছিল। এবার নতুন মাত্রা যোগ হল ‘দেবী’র। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। এর আগে ২০১১, ২০১২ ও ২০১৫ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন জয়া। ২০১১ সালে ‘গোরিলা’, ২০১২ সালে ‘চোরাবালি’ ও ২০১৫ সালে ‘জিরো ডিগ্রি’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, সেরা অভিনেতার জন্য জাতীয় পুরস্কার পেলেন ফিরদৌস। তাঁর ওই ‘পুত্র’ ছবিটিই পেয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এই ছবিতেও অভিনয় করেছেন জয়া। সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত মিসির আলি ধারাবাহিকের ‘একই নামের’ প্রথম উপন্যাস থেকে সংগৃহীত হয়েছে এই ছবির গল্প। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রযোজক জয়া আহসান স্বয়ং। ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানুর চরিত্রে জয়া আহসান। জয়ার এই সাফল্যে গর্ব প্রকাশ করছেন বাংলাদেশের সিনেপ্রেমীরা।

Developed by DXDasia