
বিশ্বজোড়া আতঙ্ক। চারদিকে থাবা বসিয়েছে করোনা। ঠিক এমন পরিস্থিতিতে সচেতনতার প্রচারে নামছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্থার দুফলো। কীভাবে করোনা নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করে তোলা যায়, তা নিয়ে গত শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের টেলিফোন মারফৎ কথাও হয়।
দারিদ্র দূরীকরণের জন্যয় সরকারের কোন প্রকল্পটি বেশি কার্যকরী তা অভিজিৎবাবুরা তাঁদের ‘র্যা ন্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল’ (আরসিটি) পদ্ধতির মাধ্য মে বের করার চেষ্টা করেন। এই পদ্ধতি আবিষ্কারের জন্যাই অভিজিৎ এবং দুফলো গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিজিৎবাবু জানিয়েছেন, ‘‘কীভাবে করোনা নিয়ে সরকার প্রচার চালালে মানুষ গুরুত্ব দেবে এবং দ্রুত এ বিষয়ে সচেতনতা গড়ে উঠবে তা নিয়ে আমরা কাজ করতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। রাজ্যে আমাদের একটি ছোট টিম রয়েছে। ডাক্তার অভিজিৎ চৌধুরির সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে কাজ শুরু হবে। এখন মানুষের কাছে সরাসরি যাওয়া যাবে না। এসএমএস ও ফোনের মাধ্যেমে মানুষের মতামত গ্রহণ করা হবে। আরসিটি-র মাধ্যামে আমরা কাজটি করতে চাই। কয়েকদিনের মধ্যেই কাজে হাত দেওয়া হবে।’’
এমতাবস্থায় জনসাধারণের মধ্যে কীভাবে নিয়মিত যোগাযোগ করা যায়, সে ব্যাপারে প্রতিনিয়ত পর্যবেক্ষণ চালাচ্ছেন এই নোবেলজয়ী দম্পতি।