August 26, 2017 | 12:00 PM

আধারের তথ্য চুরি করে নিচ্ছে সিআইএ?

আমেরিকার ‘ক্রস ম্যাচ টেকনোলজি’র তৈরি প্রযুক্তির সাহায্য নিয়ে আধারের ডাটা সংগ্রহ করতে পারে সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি (সিআইএ) – এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল উইকলিকস্‌। যদিও তাদের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত সরকার। 

উইকলিকস শুক্রবার ট্যুইট করে – ‘সিআইএ কি ইতিমধ্যেই ভারতের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেস চুরি করে নিয়েছে?’ তাদের রিপোর্ট অনুযায়ী, ক্রস ম্যাচ-এর পার্টনার স্মার্ট আইডেনটিটি ডিভাইসেস প্রাইভেট লিমিটেড ১.২ মিলিয়ন ভারতীয় নাগরিকের আধার ডাটাবেস রক্ষার দায়িত্বে। এর ফলেই প্রশ্ন উঠেছে, আধারে জমা থাকা সাধারণ মানুষের তথ্য কি সত্যিই নিরাপদ থাকছে?