September 15, 2017 | 12:00 PM

উত্তর কোরিয়ার পরীক্ষামূলক বিস্ফোরণে বসে গিয়েছে পর্বত

সম্প্রতি একটি উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে, ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার পরীক্ষামূলকভাবে ফাটানো হাইড্রোজেন বোমায় গোটা একটা পর্বতের শীর্ষদেশ বসে গিয়েছে। উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে বেশ কিছুটা দূরে পাঙ্গি-রি এলাকায় ৮৫ একর জায়গা জুড়ে থাকা ওই পর্বত, যার নাম মাউন্ট মান্তাপ – তার তলায় কাটা সুড়ঙ্গেই ওই বোমা ফাটানো হয়েছিল। হিরোশিমায় পড়া বোমার চেয়ে ১৭ গুণ বেশি শক্তিশালী ছিল হাইড্রোজেন বোমাটি।
 
ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের ইস্ট এশিয়া প্রোগ্রামের প্রধান জেফ্রি লুইসের কথায়, ‘‘উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে, ২ হাজার ২০৫ মিটার উচ্চতার ওই মাউন্ট মান্তাপের ৮৫ একর এলাকা অনেকটাই বসে গিয়েছে।”