শনিবারের কড়চা ৩ : ফটোগ্রাফি বিশেষ সংখ্যা

বঙ্গদর্শনের ‘ছবিমহল’ বিভাগ গত দুই বছর ধরেই জমজমাট। নব্বইয়েরও বেশি প্রবীণ ও নবীন আলোকচিত্রীর ছবি ফিচার করে বঙ্গদর্শন সমৃদ্ধ হয়েছে। গত ১৯ অগাস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষ্যে ‘শনিবারের কড়চা’ আয়োজন করেছে এই বিশেষ সংখ্যাটির। অপূর্ব সব ফটোগ্রাফে সেজে উঠেছে আজকের কড়চা। এই সংখ্যায় ট্রিবিউট জানানো হচ্ছে ক্লাইড ওয়াডেলকে, যিনি চারের দশকের ব্রিটিশ কলকাতাকে ক্যামেরাবন্দি করেছিলেন ভিন্ন মেজাজে। সিলভার প্রিন্টের সেইসব ছবি আজও জলজ্যান্ত হয়ে উঠেছে। এছাড়াও বাংলাদেশের প্রতিবাদী আলোকচিত্রী শহিদুল আলমকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই সংখ্যায়। থাকছে এপার ও ওপার বাংলার আরও প্রখ্যাত চার আলোকচিত্রী – নীলাঞ্জন রায়, সন্তোষ রাজগড়িয়া, মইনুল আলম এবং অভিজিৎ চক্রবর্তী। থাকছে বারো জন তরুণ আলোকচিত্রীদের জন্য বিশেষ বিভাগ ‘তরুণ দল’।

 

 

 

 

 

 

 

 

 

 

Written by