
লিখেছেন- শৈবাল বসু, ঈশিতা ভাদুড়ী, অদিতি বসুরায়, পিয়ালী বসু, মৌনী মণ্ডল
‘বঙ্গদর্শন-শনিবারের কড়চা’ থেকে আমরা প্রকাশ করছি নবনীতা দেবসেন (Nabaneeta Dev Sen) স্মরণ সংখ্যা। স্বল্প পরিসরে হলেও লেখকরা অতি-যত্নে বুনেছেন ভালোবাসা। নবনীতা দেবসেনের বই বাঙালি পাঠক বুকে করে রেখেছে। ভালোবাসা ও ভালো-বাসা বাড়ির সহজ সারল্য থেকে কখনও সরেননি। নবনীতা দেবসেনের মননে ও কলমে নারীরা স্থান পেয়েছে বারবার। বারবার নারীদের জিতিয়ে দিয়েছেন নির্ভীক, সাহসী, বলিষ্ঠ নবনীতা দেবসেন। তাঁকে আমাদের অন্তরের শ্রদ্ধা।



























