
বাংলায় যত রকমের পুতুল মেলে, তা আর কোথাও মেলে না
ইতিহাসে পুতুল গড়ার নমুনা পাওয়া যায় নব্য প্রস্তর যুগে, যখন ধীরে ধীরে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটছিল। উর্বরতাকেন্দ্রিক সেই সমাজে বিবর্তনের সঙ্গে সঙ্গে পুতুল হয়ে ওঠে শিশু মনোরঞ্জনকারী খেলনার অংশ। তবুও বাংলায় বেঁচে আছে সেই ঐতিহ্য। শনিবারের কড়চা ম্যাগাজিন প্রকাশ করছে বাংলার পুতুল বিশেষ সংখ্যা। এই সংখ্যায় রয়েছে কাঁঠালিয়ার পুলিশ পুতুল, মজিলপুরের বাবু পুতুল, জয়নগরের ছাঁচের পুতুল, বিষ্ণুপুরের হিম/হিঙ্গুল পুতুল, নয়া গ্রামের যো পুতুল, মালিক গাজির ঘোড়া, রানি পুতুল, পূর্ব মেদিনীপুরের গালার পুতুল, কাঠের পুতুল, রেল পুতুল-সহ বিকাশ ভট্টাচার্যের ডল সিরিজ।
























