
প্রকাশিত হল বঙ্গদর্শন-শনিবারের কড়চা-র ‘ঋতুপর্ণ ঘোষ বিশেষ সংখ্যা’
পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) সঙ্গে জড়িয়ে পড়েছে হাজার হাজার সমালোচনা, তর্ক-বিতর্ক, ভালোবাসা-ঘৃণা-প্রাপ্তি-অপ্রাপ্তির চেনা অচেনা গল্প। বাংলা চলচ্চিত্রে যাঁর পদচারণা বীরের মতো। আজ ‘শনিবারের কড়চা’ থেকে ঋতুপর্ণ ঘোষের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হল এই বিশেষ সংখ্যা। লিখলেন – সুদেষ্ণা রায়, ডঃ মানবী বন্দ্যোপাধ্যায়, অলোকপর্ণা, সৌরভ দাস। ‘জীবনস্মৃতি’ বিষয়ক সাক্ষাৎকারে প্রবুদ্ধ ব্যানার্জী।








































