April 17, 2019 | 12:00 PM

‘বারান্দায় রোদ্দুর’ এবার ইউরোপে

ইউরোপের তিনটে শহরে প্রথমবারের মতো পা রাখতে চলছে ভূমি। এর আগে সৌমিত্র, রবিনরা আমেরিকা, কানাডা, ব্রিটেন, কাতার, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে বেশ কয়েকবার শো করছেন। এবার তাঁদের গন্তব্য ফ্র্যাংকফুট, স্লু এবং এডিনবরা। 

আগামী ১৩ সেপ্টেম্বর ‘বারান্দায় রোদ্দুর’-এর স্রষ্টারা অনুষ্ঠান করবেন জার্মানির ফ্র্যাংকফুটে। পরের দিন ১৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্কশায়ারের স্লু শহরে তাঁদের শো হবে। ১৫ মার্চ স্কটল্যান্ডের এডিনবরা শহরে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের মতো ভূমির ইউরোপ সফর। ইউরোপের তিনটি শহরে এবারের সফর নিয়ে উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। 

ছবি সৌজন্যে – Bhoomi Band