August 26, 2019 | 12:00 PM

বিপ্লবী আন্দোলনে যুক্ত থাকার জন্য ইংরেজ সরকারের রোষে পড়েছিলেন ভানু

বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছেলের নাম রেখেছিলেন সাম্যময়। ডাক নাম ছিল ভানু। পরে ভানু বন্দ্যোপাধ্যায় নামেই তিনি আমবাঙালির মনের রাজা হয়ে উঠলেন।

ছাত্রজীবনেই ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। বুকের মধ্যে নিষিদ্ধ বই, টিফিন বাক্সে রিভলভার পাচার করতেন। ছিলেন বিপ্লবী দীনেশ গুপ্তের ভক্ত। তাঁকে বরণ করেছিলেন গুরুর পদে। 

বিপ্লবী আন্দোলনে যুক্ত থাকার জন্য ভানু পড়েছিলেন ব্রিটিশ শাসকের কোপে। তাঁর নামে হুলিয়া জারি হল ১৯৪১ সালে। বন্ধুর গাড়িতে সিটের নিচে লুকিয়ে পালিয়ে এলেন পূর্ব বাংলা ছেড়ে। চলে আসেন কলকাতায়। বিপ্লবী অনন্ত সিংহকেও খুব শ্রদ্ধা করতেন ভানু বন্দ্যোপাধ্যায়। ‘শেষ পরিচয়’, ‘নতুন প্রভাত’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর মতো ছবির প্রযোজনা করেছিলেন অনন্ত সিংহ। 

তথ্যঋণ – দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, সাহস।