
বাংলা বইয়ের স্টল এবার মস্কো বইমেলায়। কলকাতা বইমেলার প্রকাশক ও বই বিক্রেতা গিল্ড মস্কো আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে। এই প্রথমবার। গিল্ডের স্টলেই পাওয়া যাবে বাংলা বই। বইমেলাটি চলবে ৬ থেকে ১০ সেপ্টেম্বর।
পাশাপাশি, বাংলা ও রাশিয়ান বইয়ের অনুবাদ স্বত্ব নিয়ে গিল্ড কথা বলবে ন্যাশানাল এডুকেশন পাবলিশিং হাউস, এক্সামেন পাবলিশার্স, অ্যাব্রিস ট্রেড হাউস, এক্সমো, ওমেগা, ফ্লেমিংগো পাবলিশার্স ইত্যাদি প্রকাশনা সংস্থাগুলির সঙ্গে। বেশ কিছু জনপ্রিয় রাশিয়ান বই, যার প্রকাশ আর বাংলায় অনুবাদ বন্ধ হয়ে গেছে বহুদিন, সেগুলি ফিরিয়ে আনার ব্যাপারেও কথা হবে – এমনটাই জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।