September 21, 2019 | 12:00 PM

ব্যথার উপশম ঘটাতে মহানগরে হাজির জার্মান গবেষক

ক্যান্সার হোক বা আর্থারাইটিস, নানা অসুখে আক্রান্ত মানুষকেই তীব্র ব্যথার সম্মুখীন হতে হয়। ইতিমধ্যেই ব্যথাকে রোগের স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ব্যথার উৎস খুঁজতে, শারীরিক ব্যথার সঙ্গে মনের সংযোগ বুঝতে কলকাতায় এলেন মনোবিদ্যার গবেষক এক জার্মান তরুণী।

ইউনিভার্সিটি অফ মারবার্গের মনোবিদ্যা বিভাগের গবেষক বিয়াত্রিচ করউইসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ পেইন বা আইএএসপি- র যোগসূত্র হিসেবে সপ্তাহখানেক আগে তিনি কলকাতায় এসেছিলেন। শিয়ালদহ ইএসআই হাসপাতালের ‘পেইন ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এ তিনি ব্যথায় কাতর ১০০ জন রোগীর সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে মাসকিউলো স্কেলেটাল পেইন, পোস্ট সার্জারি পেইন, ক্যান্সার এবং আরও নানা রকম রোগে আক্রান্ত মানুষেরা ছিলেন। বিয়াত্রিচ তাঁদের ব্যথার প্রকার ও তীব্রতা মেপে কোডিং করেন। মনের সঙ্গে শারীরের সংযোগ বুঝে কীভাবে ব্যথার উপসম সম্ভব, সে বিষয়ে কলকাতার ডাক্তারদের পরামর্শও দিয়েছেন।

কলকাতার পর হায়দ্রাবাদে রওনা দিয়েছেন বিয়াত্রিচ। ভারত, কিউবা ও নিউজিল্যান্ডের ব্যথায় আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছেন তিনি। 
 

Developed by DXDasia