
দেশের সরকারি ও গ্রামীণ ব্যাংক বন্ধ থাকবে টানা ৪ দিন। তাই ব্যাঙ্কের কোনও কাজ থাকলে আগেই সেরে নিন এবং দরকার অনুযায়ী ক্যাশ তুলে রাখুন৷ কেন এবং কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক?
কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাক দিয়েছে ব্যাংককর্মীরা৷ সরকারি ব্যাংককে প্রাইভেট করার প্রতিবাদ জানাচ্ছে সমস্ত কর্মচারীরা৷ এর জেরে ব্যাংক ইউনিয়নের তরফে ১৫ ও ১৬ মার্চ বন্ধের ডাক দেওয়া হয়েছে৷ গ্রামীণ ব্যাংকও এই ধর্মঘটে সামিল থাকবে৷ এ ছাড়া ১৩ মার্চ মাসের দ্বিতীয় শনিবার, তাই সেদিন বন্ধ থাকবে ব্যাংক৷ রবিবার ১৪ মার্চ বন্ধ থাকবে ব্যাংক ৷ অর্থাৎ ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক৷
এই ধর্মঘটের জেরে সরকারি ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে চলেছে৷ ফলে ১৩ মার্চের আগে ব্যাঙ্কের সমস্ত কাজ মিটিয়ে নিন৷