
মহাকাশে খোঁজ পাওয়া গেল কয়েকটি ছায়াপথের একটি বিপুল সমষ্টির। ভারত এই প্রথম খুঁজে পেল কোনও ছায়াপথের সমষ্টি। আর এই আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাঙালি গবেষক জয়দীপ বাগচি।
সুপারক্লাস্টারটির নাম দেওয়া হয়েছে ‘সরস্বতী’। পৃথিবীর থেকে ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এটি। এর আলো পৃথিবীতে এসে পৌঁছেছে সদ্যই। ফলে, অতীতে এই গ্যালাক্সি কেমন ছিল, তা নিয়ে অনুসন্ধান করা সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। মহাকাশে এখন অবধি খোঁজ পাওয়া গ্যালাক্সিগুলির মধ্যে ‘সরস্বতী’র মতো এত বিশাল প্রায় দুর্লভ, এমনটাই মত তাঁদের।
জয়দীপবাবু জানান, স্লোন ডিজিটাল স্কাই সার্ভে-র মাধ্যমে এই ছায়াপথের সমষ্টি দেখা সম্ভব।