
অংকের প্রতি অল্পবয়সী ছেলেমেয়েদের ভীতি খুবই সাধারণ ঘটনা। এবার সেই ভয় কাটিয়ে পড়ুয়াদের প্রাথমিক স্কুল থেকেই অংকে সাবলীল করতে উদ্যোগী হল রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের কাছে অংক যাতে আরও সহজ পদ্ধতিতে শেখানো যায়, তার জন্য অত্যাধুনিক পঠনপাঠনের ব্যবস্থা করা হচ্ছে প্রাথমিক স্কুলগুলোতে।
আগে ভাবা হয়েছিল, এই পদ্ধতি শুধু প্রথম আর দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ওপরই প্রয়োগ করা হবে, পরে ঠিক হয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পড়ুয়াদেরও তাতে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক স্কুল শিক্ষকদের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সহজ উপায়ের অংক করানোর পদ্ধতি রপ্ত করানো হবে। গ্রীষ্মের ছুটির পরেই শুরু হতে পারে প্রশিক্ষণ। দরকার হয়ে অডিও-ভিজ্যুয়াল পদ্ধতি ব্যবহার করার কথাও ভাবছে সরকার। পশ্চিমবঙ্গের সব জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুরে ইতিমধ্যেই এই নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।