July 17, 2019 | 12:00 PM

ক্যানসারকে হারিয়ে বিশ্ব টেবিল টেনিসে সোনা জিতল অরণ্যতেশ

একই সঙ্গে দুই লড়াই। প্রবল ইচ্ছেশক্তির জোরে শরীরে বাসা বেঁধে থাকা ক্যানসারকে পরাজিত করেছে সে। শ্রীরামপুরের সেই বিস্ময় বালক এবার মস্কোর ওয়ার্ল্ড চিল্ড্রেন্স উইনার্স গেমস ২০১৯-এর টেবিল টেনিসে সোনা জিতে গোটা দুনিয়ায় বাংলার মুখ উজ্জ্বল করল।

সেই ৮ বছরের খুদের নাম অরণ্যতেশ গাঙ্গুলি। ২০১৬ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিল সে। কেমোথেরাপির পর ২০১৮ সালে তাকে ক্যানসারমুক্ত করে তোলে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল। তবে এখনও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। টেবিল টেনিস ছাড়াও ফুটবল, রাইফেল শুটিং, দাবা, সাঁতারেও দক্ষ সে।   

পোদারি ঝিজন নামের এক সংস্থা ওয়ার্ল্ড চিল্ড্রেন্স উইনার্স গেমসের আয়োজন করে থাকে প্রতি বছর। সারা বিশ্বের যে সমস্ত শিশুরা ক্যানসারের সঙ্গে লড়াই করছে, প্রতিযোগিতার মাধ্যমে তাদের জীবনমুখী করে তোলাই এই সংস্থার লক্ষ্য। এবছর জুলাইয়ের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত মস্কোতে এই খেলা চলেছিল। ভারত থেকে ১০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল সেখানে। সবারই বয়স ৬-১৪ এর মধ্যে।
 

Developed by DXDasia