
মিয়ানমারের রাখাইনে নতুনভাবে ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় স্যাটেলাইট থেকে পাওয়া এই সব নতুন ছবি ও ভিডিও। সংগঠনটির ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান জানান, শুক্রবার রাতেও রাখাইনের উত্তরাঞ্চলে জ্বালাও-পোড়াও চালানোর অন্তত তিনটি ভিডিও হাতে পেয়েছেন তারা।
অ্যামনেস্টি জানায়, এর সঙ্গে সেনা সদস্যরাই জড়িত। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ নেই সংগঠনটির হাতে।
তিরানা আরও বলেন, ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেই ক্ষান্ত হয়নি সুচি প্রশাসন। তাদের ঘর-বাড়ি নিশ্চিহ্ন করে ফিরে আসার পথও বন্ধ করে দিচ্ছে তারা।