
রাজ্যের বিভিন্ন জেলায় ১০০০০ ই-রিকশা নামানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের আগেই এই কাজ সম্পূর্ণ করে ফেলতে চায় তারা। গ্রামীণ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যেই এই উদ্যোগ সরকারের। মোট ৩৬৫ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। রূপায়ণে স্ব-নিযুক্তি দপ্তর।
স্বামী বিবেকানন্দ স্ব-নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগে বেকার যুবকেরা পাবেন ই-রিকশাগুলি। প্রত্যেকটিই ব্যাটারি চালিত এবং পরিবেশ-বান্ধব। চিনা প্রযুক্তিতে তৈরি এই ই-রিকশাগুলির একেকটি কিনতে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। এর মধ্যে ৩০% টাকা সরকার দেবে অনুদান হিসেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। ৫৫% টাকা ঋণ পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে।
পরবর্তীকালে কলকাতাতেও ই-রিকশা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।