
বিগত অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরি করে ১০০ দিনের কাজে নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ।
২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরি হয়েছে। একই সঙ্গে হয়েছে নারীশক্তির ক্ষমতায়ণ। অন্যান্য বছরের তুলনায় MGNREGA প্রকল্পে এ বছরই সর্বাধিক মহিলা কাজ পেয়েছেন।
চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যসরকার।